২৩ সেপ্টেম্বর, ২০১৫ ১৬:২২
কোরবানির পশুর সাথে ছবি তোলার একটি অভিনব প্রতিযোগিতা চালু করেছে বেসরকারি মোবাইল ফোন প্রতিষ্ঠান রবি। 'সেলফি'র আদলে গরুর সাথে ছবি তোলাকে 'কাউফি' হিসেবে আখ্যায়িত করে 'কাউফি প্রতিযোগিতা' আয়োজন করেছে তারা।
রবির অফিসিয়াল ফেসবুক পেজ এবং ওয়েবসাইটে গিয়ে দেখা যায় কোরবানির গরুর সাথে ছবি তোলে #cowfie লিখে তাদের ফেসবুক পেজে পোষ্ট করে এই প্রতিযোগিতায় অংশ নিতে আহবান করা হয়।
রবি তাদের পেজে উল্লেখ্য করেছে , "কোরবানির পশুর সাথে বন্ধন আর ত্যাগের মহিমায় জ্বলে উঠুন এবারের ঈদে। #COWFIE লিখে fb.com/RobiFanz পেজে শেয়ার করুন কোরবানির পশুর সাথে আপনার প্রিয় মুহূর্তগুলো।"
যে ছবিতে সর্বোচ্চ লাইক পড়বে সে ছবির পোষ্টদাতা বিজয়ী হবেন আবার রয়েছে বিচারক পুরষ্কার। পুরষ্কার হিসেবে রবি দিবে সংযোগসহ একটি স্মার্টফোন।
অনেকে অবশ্য এই প্রতিযোগিতাকে স্বাভাবিকভাবে নেন নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা করে কেউ কেউ বলছেন এটি একটি অসুস্থ প্রতিযোগিতা। কোরবানির গরুর সাথে ছবি তোলে প্রতিযোগিতায় অংশ নেয়া কীভাবে বন্ধন ও ত্যাগের মহিমা হয় সে বিষয়ে অবশ্য কোন ব্যাখ্যা নেই বেসরকারি মোবাইল ফোন প্রতিষ্ঠানটির।
আপনার মন্তব্য