নিউজ ডেস্ক

২৪ সেপ্টেম্বর, ২০১৫ ১৯:৪৬

সৌদিতে হজ দুর্ঘটনা: রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

সৌদি আরবের মিনায় পবিত্র হজের আনুষ্ঠানিকতা পালন করতে গিয়ে পদদলিত হয়ে হাজীদের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) এক শোক বার্তায় রাষ্ট্রপতি এই দুর্ঘটনায় নিহতদের রূহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। রাষ্ট্রপতি দুর্ঘটনায় আহতদের দ্রুত সুস্থতাও কামনা করেছেন।

জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক শোক বার্তায় গভীর শোক প্রকাশ করেন।

শোকবার্তায় প্রধানমন্ত্রী নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার মিনায় ‘শয়তান স্তম্ভে’ পাথর নিক্ষেপের সময় এ দুর্ঘটনা ঘটে বলে সৌদি সিভিল ডিফেন্সের বরাত দিয়ে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।

এ ঘটনায় এখন পর্যন্ত মৃতের সংখ্যা বর্তমানে ৭১৭ জন এবং আহতদের সংখ্যা প্রায় ৯০০ জন।

আপনার মন্তব্য

আলোচিত