নিউজ ডেস্ক

০৪ অক্টোবর, ২০১৫ ১২:৫৭

ক্রিকেটার শাহাদাতের স্ত্রী নিত্য গ্রেফতার

গৃহকর্মী হ্যাপীকে নির্যাতন মামলায় ক্রিকেটার শাহাদাত হোসেন রাজিবের স্ত্রী নিত্যকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার ৪ অক্টোবর গভীর রাতে রাজধানীর মালিবাগ থেকে তাকে গ্রেফতার করে মিরপুর মডেল থানা পুলিশ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপ-কমিশনার (ডিসি) কাইয়ুমুজ্জামান খান নিত্যকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে (নিত্য) গ্রেফতার করা হয়েছে।
 
উল্লেখ্য, গত ৬ সেপ্টেম্বর রাত ৮টার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে কালশী থেকে নির্যাতনে মারাত্মক আহত অবস্থায় মাহফুজা আক্তার হ্যাপী (১১) নামের ওই গৃহকর্মীকে উদ্ধার করে পল্লবী থানা পুলিশ। পরে রাতে সাংবাদিক খন্দকার মোজ্জাম্মেল হক বাদী হয়ে ক্রিকেটার শাহাদাত ও তার স্ত্রী নিত্যকে আসামি করে মিরপুর মডেল থানায় মামলা দায়ের করেন।  

বর্তমানে মামলাটির তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার ওসি (তদন্ত) শফিক আহমেদ। থানা সূত্রে জানা যায়, আসামি ক্রিকেটার শাহাদাত এখনও পলাতক এবং তার অবস্থান শনাক্ত করে তাকে গ্রেফতারে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে। 

 

আপনার মন্তব্য

আলোচিত