০৬ অক্টোবর, ২০১৫ ১১:০৩
কুষ্টিয়ার কুমারখালিতে হঠাৎ করেই ছড়িয়ে পড়েছে অদৃশ্য সাপের আতঙ্ক। মাথা ঘোরা, বমি, খিচুনিসহ নানা উপসর্গ নিয়ে একের পর এক রোগী হাজির হচ্ছেন কবিরাজের বাড়ি।
চিকিৎসকরা বলছেন, গ্রামীণ কুসংস্কার আর ভ্রান্ত ধারণা থেকে গণ মানসিক রোগ নামে একটি অসুখের বিস্তার ঘটছে। সচেতনতা বৃদ্ধি এই রোগ উপশমের একমাত্র উপায় বলেও জানান তারা।
গৃহস্থালির কাজ করতে গিয়ে আর্তচিৎকার করে ওঠেন ঝর্ণা খাতুন। অদৃশ্য সাপের কামড়ে তীব্র যন্ত্রণা অনুভব করছেন বলে দাবি করেন তিনি। এরপর স্থানীয় ওঝার মাধ্যমে ঝাড়ফুঁক করে শান্ত করা হয় তাকে। শুনতে অদ্ভুত শোনালেও, কুষ্টিয়ার কুমারখালি উপজেলার জাহেদপুর ও এর আশপাশের শত শত মানুষ এখন আতঙ্কগ্রস্ত অদৃশ্য সাপের ভয়ে। একের পর এক অসুস্থ হচ্ছে মানুষ।
কিছুদিন আগে সাপের কামড়ে একজনের মৃত্যু হলে এই আতঙ্ক ছড়িয়ে পড়ে চারিদিকে। তবে চিকিৎসকরা বলছেন, এটি একটি মানসিক সমস্যা। এক্ষেত্রে এলাকায় মেডিকেল দল গঠন করে চিকিৎসা দেয়া শুরু হয়েছে।
গত কয়েকদিনে অন্তত ৭০ জন মানুষ সাপ আতঙ্কে অসুস্থ হয়ে পড়েছেন। চিকিৎসকরা বলছেন, জনসচেতনতা বৃদ্ধি এই রোগের একমাত্র উপশম।
আপনার মন্তব্য