২৮ জানুয়ারি, ২০১৫ ১৯:১৯
চলমান অবরোধ ও বৃহস্পতিবারের হরতালের সমর্থনে নগরীতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। বুধবার বিকেল ৩টায় সিলেট নগরীর নয়াসড়ক থেকে মিছিলটি বের হয়ে বারুতখানা পয়েন্টে এসে জেলরোড-জিন্দাবাজার সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন নেতাকর্মীরা।
নয়াসড়ক পয়েন্টে অনুষ্ঠিত মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি এবং সিলেট জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক এডভোকেট সামসুজ্জামান জামান বলেন, বাংলাদেশে আজ রক্তের নহর বইছে। শিক্ষক থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের ছাত্র, নিরীহ মানুষকে ঠান্ডা মাথায় গুম হত্যা করা হচ্ছে। আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী দানবের ভুমিকায় অবতীর্ন হয়েছে। আওয়ামী দুঃশাসনের মাধ্যমে সারাদেশের মানুষের বাকস্বাধীনত কেড়ে নেয়া হয়েছে। গণতন্ত্র ও মানবাধিকার আজ ভু-লুন্ঠিত। রক্তের এই হোলিখেলা যতদিন বন্ধ না হবে এবং গনতন্ত্র পুনরুদ্ধার না হবে ততদিন খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন অব্যাহত থাকবে।
মিছিল ও সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক অধ্যাপক আজমল হোসেন রায়হান, জাকির হোসেন, মওদুদুল হক মওদুদ, আলতাফ হোসেন বিলাল, আব্দুল হান্নান, রায়হাদ বকস রাক্কু, সৈয়দ লোকমানুজ্জামান লোকমান, তসির আলী, ইলিয়াস মুক্তি ছাত্র সংগ্রাম পরিষদের যুগ্ম আহবায়ক লিটন কুমার দাশ নান্টু, ছাত্রদল নেতা আমিনুল ইসলাম সাজু, আবদুল কাইয়ুম, দেলোয়ার হোসেন চৌধুরী, আলতাফ হোসেন টিটু, দেওয়ান নিজাম খান, এমরান উদ্দিন, রাজিব হোসেন, ফাহিম রহমান মৌসুম, ইফতেখার আহমদ সোহেল, ইউনুস আলী, হোসেন মাহমুদ তালুকদার, নিজাম উদ্দিন, নুমান মাহমুদ কাওসার, আবু আম্বিয়া, মোঃ মাকসুদ আলম, মইনুল ইসলাম, দেলোয়ার হোসেন, জুবের আহমদ, সদরুল ইসলাম লোকমান, শেখ মোঃ সামসুদ্দিন, এস এম ফখরুল ইসলাম, জাকির হোসেন, সোবহান আহমদ, নুরুল ইসলাম, রাশেদ আহমদ, মাইদুল ইসলাম মিঠু, সোলেমান চৌধুরী, সায়েক চৌধুরী, ফাহাদ মাহফুজ চৌধুরী, রাসেল আহমদ, ইকবাল হোসেন, আতিকুল ইসলাম নাঈম, কয়সর আহমদ সাহেদ, সৈয়দ মিনহাজ, সাইফুল আলম জয়, জুবায়ের আহমদ, মুহিবুর রহমান, ইকবাল হোসেন, ফয়সল আহমদ, ফিরুজ মিয়া প্রমুখ।
আপনার মন্তব্য