নিজস্ব প্রতিবেদক

২৯ জানুয়ারি, ২০১৫ ১৮:২২

এড. জামানের বাসায় পুলিশি তল্লাশি

সাবেক ছাত্রদল নেতা, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি এবং সিলেট জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক এডভোকেট সামসুজ্জামান জামানের বাসায় হয়রানীমূলক পুলিশি তল্লাশি ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আচরনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সিলেট জেলা ও মহানগর ছাত্রদল।

সিলেট মহানগর ছাত্রদলের সভাপতি নুরুল আলম সিদ্দীকী খালেদ, জেলা ছাত্রদলের সভাপতি সাঈদ আহমদ, সাধারণ সম্পাদক রাহাত চৌধুরী মুন্না ও মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু সালেহ লোকমান বৃহস্পতিবার এক যুক্ত বিবৃতিতে বলেন, রাষ্ট্রের কর্মচারীরা যেখানে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করার কথা, সেখানে অসৎ কর্মকর্তা কর্মচারীরা সরকারের বে-আইনী এজেন্ডা বাস্তবায়ন করতে উঠে পড়ে লেগেছে। সরকারের পতন হলে নিজেদের পরিনতির কথা ভেবেই তারা দানবীয় শক্তি দিয়ে চলমান আন্দোলনের উপর ঝাপিয়ে পড়েছে। দেশব্যাপী ক্রসফায়ার আর বন্দুক যুদ্ধের মনগড়া কাহিনী তৈরি করে আন্দোলনরত তরুন নেতা কর্মীদের মায়ের কোল থেকে ছিনিয়ে নিয়ে এরাই হত্যা করছে। এরই ধারাবাহিকতায় অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সিলেটের আন্দোলন বানচাল করতে তারা আন্দোলন সংগ্রামের অগ্নিপুরুষ সাবেক ছাত্রনেতা, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি এবং সিলেট জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক এডভোকেট সামসুজ্জামান জামানকে গুম ও হত্যা করার হীন উদ্দেশ্যে বারবার বিভিন্ন ধরনের অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। 

সর্বশেষ বুধবার দিবাগত রাতে এডভোকেট সামসুজ্জামান জামানের সিলেট নগরীর শিবগঞ্জস্থ বাসায় তল্লাশির নামে যে আচরন করেছে তা সভ্য সমাজের পরিপন্থি। 

বিবৃতিতে  নেতৃবৃন্দ বলেন, এডভোকেট সামসুজ্জামান জামান শুধুমাত্র বিএনপির নেতাই নয়, তিনি সিলেট জেলা বারের বিজ্ঞ আইনজীবী ও একটি স্থানীয় সংবাদ পত্রের সম্পাদক মন্ডলীর সভাপতি। রাজনীতির বাইরে তার আলাদা সামাজিক মর্যাদা রয়েছে। অথচ শধুমাত্র গনতান্ত্রিক আন্দোলনে সক্রীয় অংশগ্রহনের কারনে তিনি বর্তমান অবৈধ সরকারের টার্গেটে পরিনত হয়েছেন। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, কাপুরুসোচিত হুমকি দিয়ে এডভোকেট সামসুজ্জামান জামানের মত পরীক্ষিত নেতাদেরকে আন্দোলন বিমুখ করতে পারবে না। বিবৃতিতে নেতৃবৃন্দ এডভোকেট সামসুজ্জামান জামাননের কোন ক্ষতি হলে বৃহত্তর সিলেটকে অচল করে দেওয়ার হুমকি দেন। পাশাপাশি এ ধরনের হয়রানীমূলক আচরন বন্ধ করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবী জানান। 



আপনার মন্তব্য

আলোচিত