৩১ জানুয়ারি, ২০১৫ ২১:৫১
সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেন, জনগনের জানমালের নিরাপত্তা রক্ষা এবং নাশকতার বিরুদ্ধে প্রত্যেক পাড়া মহল্লায় জনগণকে সাথে নিয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
তিনি আজ সন্ধায় নগরীর সোবহানীঘাটে হরতাল সমর্থনকারী কর্তৃক বাসে অগ্নি-সংযোগের প্রতিবাদে সিলেট মহানগর ছাত্রলীগের ১৪ এবং ১৫ নং ওয়ার্ড ছাত্রলীগের তাৎক্ষনিক বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে উপরোক্ত কথাগুলো বলেন।
সমাবেশ পূর্ববর্তী মিছিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি রাহাত তরফদার, ১৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কালাম আহমেদ, সিলেট মহানগর ছাত্রলীগের সহ সভাপতি আব্দুল হাই আল-হাদি, জিয়াউল হক জিয়া, মোঃ আলী কামাল সুমন, এড. আজিজুর রহমান সুমন, সম্পাদক মণ্ডলীর সদস্য ইমরান চৌধুরী, সামন্ত ধর, মহানগর ছাত্রলীগ নেতা আলী বাহার, সোহেল আহমেদ অনিক, সদস্য শহিদুল হক রাসেল, ওয়ার্ড ছাত্রলীগ নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ১৪ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি রাবিব মুহতাদি চৌধুরী, সাধারণ সম্পাদক মামুন আহমেদ, সহ-সভাপতি হাসান ইমাম চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল আবেদিন নাঈম, ১৫ নং ছাত্রলীগের সভাপতি সোয়েব আহমেদ শানু, সাধারণ সম্পাদক আবু তামিম সিদ্দিকি, সিলেট ল' কলেজ ছাত্রলীগ নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন শাহ জুনেদ আলি, হাফিজুল হক, দিবাকর দাস, ছালিক আহমেদ, সুজন তালুকদার, রেজাউল হক, পলাশ চক্রবর্তী, আতিকুর রহমান, আলমগীর, বদরুল, রাজিব পাল, খোকন প্রমুখ।
আপনার মন্তব্য