০৭ মার্চ, ২০১৫ ১৭:৪৯
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষ্যে সিলেট নগরীর কোর্ট পয়েন্টে জেলা ও মহানগর আওয়ামী লীগের আলোচনা সভা চলছে। সাবেক সিটি মেয়র ও মহানগর আওয়মী লীগের সভাপতি বদর উদ্দিন কামরানের সভাপতিত্বে শনিবার বিকালে সাড়ে ৩টায় সময় এ আলোচনা সভা শুরু হয়। সভা পরিচালনা করছেন- সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী।
সভার শুরুতে মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান বলেন, ‘আজকের জনসভা পেট্রোল বোমা, গাড়ি ভাঙচুরসহ সকল ধরনের নাশকতার বিরুদ্ধে।
‘দেশে শান্তি চাই’ জানিয়ে তিনি বলেন, নাশকতাকারী বিএনপি-জামায়াতের বিরুদ্ধে জনগণ আজ সজাগ রয়েছে। তাদের বিরুদ্ধে জনজণ আজ ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নেমেছে।’
আলোচনা সভায় শফিকুর রহমান চৌধুরী বলেন, ‘দীর্ঘ ২৩ বছর সংগ্রাম করে আমারা ৭ই মার্চ পেয়েছিলাম। তাই ওই ঐতিহাসিক দিন থেকে শিক্ষা নিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে দিতে হবে। জনগণকে সাথে নিয়ে স্বাধীনতা বিরুধীদের রুখে দিতে হবে।’
আলোচনা সভায় সংগঠনের ভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য রাখছেন। আওয়ামী লীগ নেতাকর্মীরা নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে ওই আলোচনা সভায় যোগ দিয়েছেন।
এর আগে জেলা ও মহানগর আওয়ালী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিছিল সহকারে আলোচনা সভায় যোগ দিয়েছেন।
আপনার মন্তব্য