সুনামগঞ্জ প্রতিনিধি

২৫ অক্টোবর, ২০১৫ ২৩:২২

সুনামগঞ্জে স্বপ্নীল হ্যাণ্ডবল লীগ শুরু

দুই বছর বন্ধ থাকার পর রোববার থেকে সুনামগঞ্জে শুরু হয়েছে স্বপ্নীল হ্যান্ডবল লিগ। জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত এই হ্যান্ডবল লীগের স্পন্সর করেছে স্বপ্নীল গ্রুপ। রবিবার বিকেলে প্রথম বারের মতো ব্যক্তি উদ্যোগে স্পন্সর নিয়ে বেলুন উড়িয়ে হ্যান্ডবল লিগের আনুষ্ঠানিক উদ্বোধন হয়।

উদ্বোধন ঘোষণা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দেবজিৎ সিংহ।
সুনামগঞ্জের অনেকেই অতীতে হেন্ডবল জাতীয় দলে খেলার সুযোগ পেয়েছেন। কিন্তু এ জেলায় বেশ কয়েক বছর যাবত লীগ খেলার আয়োজন বন্ধ হয়ে পড়ে পৃষ্ঠপোষকতার অভাবে। এবছর এই আয়োজনের পৃষ্ঠপোষকতায় এগিযে এসেছে স্বপ্নীল গ্রুপ। আর এই প্রতিষ্ঠানের কর্ণধার সজিব রঞ্জন দাস জানালেন, তিনি যুব সমাজের বিপথগামীতা থেকে ফেরাতে খেলা ধোলার যেকোন বড় আয়োজনে ভবিষ্যতেও পাশে থাকবেন।

খেলোয়াড়েরা জানিয়েছেন, এই আয়োজন আবার চালু করায় তারা খুবই খুশি। ধারাবাহিকতা বজায় থাকলে এই জেলা থেকে আবারো জাতীয় দলে যায়গা করে নিতে পারবে অনেকেই। সুনামগঞ্জের হেন্ডবল খেলোয়াড়েরা জানালেন জাতীয় পর্যায়েও যাতে অতিতের মত সুনামগঞ্জের সদস্যরা স্থান কওে নিতে পারে তাই এই উদ্যোগকে তারা স্বাগত জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নানু মিয়া, সদস্য পারভেজ আহমদ চৌধুরী, দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, প্রদিপ পাল নিতাই, হোসেন আহমদ রাসেল, রেজওয়ানুল হক রাজা, জাকির হোসেন প্রমুখ। খেলায় সর্বমোট ৭টি দল অংশ গ্রহণ করছে।

আপনার মন্তব্য

আলোচিত