স্পোর্টস ডেস্ক

০৫ নভেম্বর, ২০১৫ ০০:১৪

ইনজুরিতে সৌম্য, বদলি হিসেবে ডাক পেলেন ইমরুল

ক্রিকেটপ্রেমীরা যখন জিম্বাবুয়ের বিপক্ষে আরেকটি সিরিজে সৌম্য সরকারের ব্যাটিং তাণ্ডব দেখার প্রতীক্ষা করছিলেন তখনই এল দুঃসংবাদ। দুঃসংবাদ পুরো দলের জন্যই। অনুশীলনের সময় শরীরের বাম পাঁজরে ব্যথা পেয়ে সিরিজের বাইরেই চলে গেলেন এই মুহূর্তে বাংলাদেশ দলের সবচেয়ে আক্রমণাত্মক ব্যাটসম্যান।

অভিষেকের পর আন্তর্জাতিক ক্রিকেটে আলো ছড়াতে থাকা সৌম্যের কদর টের পাওয়া গিয়েছিল বিপিএলের খেলোয়াড় বাছাইতে। সবার আগে তাকে দলে ভিড়িয়েছিল রংপুর রাইডার্স।

অল্প সময়েই আইসিসির র‍্যাঙ্কিং এ ১৬ নম্বরে উঠে এসেছিলেন তিনি যা বাংলাদেশের কোন ব্যটসমানের পক্ষে সেরা অবস্থান।  

শরীরের বাম পাঁজরে ব্যথাটা পেয়েছেন মঙ্গলবার অনুশীলনের সময়। বুধবার সকালে অ্যাপোলো হাসপাতালে এমআরআই করিয়ে কোনো সুখবর পাননি সৌম্য। বিসিবির চিকিৎসক দেবাশিস চৌধুরী জানিয়েছেন, ‘এমআরআই রিপোর্টে সমস্যা ধরা পড়েছে। তবে সৌম্য একবার একটু ব্যাটিং করে দেখতে চাচ্ছে।’

সেই ব্যাটিংয়ে সমস্যা বোধ না করলে সিরিজটা খেলবেন—এমনই ইচ্ছা সৌম্যর। তবে টিম মেনেজমেন্ট সৌম্যকে নিয়ে বাড়তি রিস্ক নিতে রাজি নয়। চিকিৎসকদের পরামর্শ শুনেই এই সিরিজ খেলছেন না তিনি। তার বদলে ডাক পড়েছে ইমরুল কায়েস। 

তবে জিম্বাবুয়ের বিপক্ষে না খেললেও বিপিএলের আগেই শতভাগ ফিট হবেন বলে জানা গেছে।

আপনার মন্তব্য

আলোচিত