স্পোর্টস ডেস্ক

০৭ নভেম্বর, ২০১৫ ১২:৪২

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টসে হেরে ব্যাটিং পেয়েছে বাংলাদেশ। জিম্বাবুয়ের অধিনায়ক এল্টন চিকুম্বুরা টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়ে জানান শিশিরের কারণে আগে ফিল্ডিং করা তার কাছে সুবিধাজনক মনে হয়েছে।

দীর্ঘদিন পর বাংলাদেশ একাদশে  ফিরেছেন আল আমিন হোসেন। গত নভেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষেই সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন এই পেসার। দক্ষিণ আফ্রিকা সিরিজে না খেলা বাঁহাতি স্পিনার আরাফাত সানিও একাদশে ফিরেছেন। 
 
সৌম্য সরকারের চোটে দলে আসা ইমরুল কায়েসকে বাইরেই থাকতে হচ্ছে। প্রথমবারের মতো ইনিংস উদ্বোধন করবেন তরুণ লিটন দাস।

এছাড়া নিয়মিত একাদশের আর সবাই আছেন।

আপনার মন্তব্য

আলোচিত