সিলেটটুডে স্পোর্টস ডেস্ক

১৩ নভেম্বর, ২০১৫ ০২:৫২

তাজিকিস্তানের কাছে বাংলাদেশের ৫ গোলে হার

রাশিয়া বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচগুলোতে হেরেই চলেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।

তাজিকিস্তানের রাজধানী দুশানবেতে অ্যাওয়ে ম্যাচে তাজিকদের কাছে ৫-০ গোলের বিশাল হেরেছে বাংলাদেশ।

এ ৫ গোলের মধ্যে তাজিকিস্তানের ফরোয়ার্ড জলিলভ মানুশের একাই করেন ৪ গোল।

বৃষ্টিভেজা কৃত্রিম মাঠে তাজিকিস্তানের কুশলী গতির কাছে প্রথম থেকেই কোণঠাসা ছিল বাংলাদেশ দল। খেলার শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে বারবার বাংলাদেশ রক্ষণভাগে ঢু মারতে থাকে তাজিক আক্রমণভাগের খেলোয়াড়রা।

ম্যাচের ১৬ মিনিটে প্রথম গোলটি করে স্বাগতিকরা। সম্মিলিত আক্রমণ থেকে মিডফিল্ডার নুরুদ্দিনের কাট ব্যাকে ডান পায়ের জোড়ালো শটে বল জালে জড়িয়ে দেন ফরোয়ার্ড জলিলভ মানুশের।  

২৬ মিনিটে দ্বিতীয় গোলটি করেন জলিলভ।  

ম্যাচের ৩৩ মিনিটে হেমন্ত ভিনসেন্ট বক্সের ওপর থেকে জোরালো শট নিয়েছিলেন। বল সোজা চলে যায় তাজিক গোলরক্ষকের হাতে।

৩৪ মিনিটে আব্দুল বাতেন মজুমদার কোমলের কাট ব্যাকে বাম পায়ের প্লেসিং করেছিলেন অধিনায়ক মামুনুল ইসলাম। বল ক্রসপিসের ওপর দিয়ে বাইরে চলে যায়।

৫১ মিনিটে মিডফিল্ডার থামরো কুলভ তৃতীয় গোলটি করেন।

৫৯ মিনিটে জলিলভ তার হ্যাট্রিক পূরণ করেন। এবং ৭২ মিনিটে নিজের চতুর্থ গোল করে দলকে ৫-০ তে এগিয়ে নিয়ে যান।

আগামী ১৭ নভেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে ঢাকায় পরবর্তী বাছাই ম্যাচ খেলবে বাংলাদেশ।

আপনার মন্তব্য

আলোচিত