২১ নভেম্বর, ২০১৫ ১২:১৩
চেহারায় রাশভারী ভাব থাকায় পাকিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ হাফিজের আরেক নাম প্রফেসর। তবে এবার কেবল চেহারায় নয় আচরণেও ভারিক্কি ভাব দেখিয়েছেন তিনি।
বিপিএলের দল চিটাগাং ভাইকিংসের হয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলার প্রস্তাব ছিল মোহাম্মদ হাফিজের। কিন্তু সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন পাকিস্তানের এই অলরাউন্ডার। স্পট ফিক্সিংয়ের অভিযোগে শাস্তি ভোগ করা পেসার মোহাম্মদ আমির চট্টগ্রামের এই ফ্র্যাঞ্চাইজিতে খেলছেন বলেই প্রস্তাবটা ফিরিয়ে দিয়েছেন তিনি।
যদিও শাস্তিভোগ শেষ হওয়ায় পাকিস্তানের ঘরোয়া লীগে বেশ কয়েকদিন থেকেই খেলছেন আমির। তবে হাফিজ আমিরের সাথে একই দলে খেলা স্বস্তিদায়ক মনে করছেন না।
আপনার মন্তব্য