২৩ নভেম্বর, ২০১৫ ২৩:১৩
জয় দিয়েই বিপিএল যাত্রা শুরু করলো বরিশাল বুলস। কেভন কুপারের মারাত্মক বোলিংয়ে রংপুর রাইডার্সের বিপক্ষে ১৩ রানের জয় পায় বরিশাল বুলস।
মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচে বরিশালের দেওয়া ১৫৬ রানের লক্ষে ব্যাট করতে নেমে শুরু থেকেই মারকুটে ব্যাট চালাতে থাকে রংপুরের সৌম্য আর সিমন্স। চারটি চারে ১৬ রান করে সৌম্যের বিদায়ে ছন্দহারা হারিয়ে যায় রংপুরের।
বরিশালের মাপা বোলিংয়ে একে একে হারায় সিমন্স, অধিনায়ক সাকিব ও মিজবাহকে। তবে তাদের নিয়ন্ত্রিত বোলিংয়ের মুখে এক প্রান্ত আগলে রাখে মোহাম্মদ মিথুন। তার ৩১ বলে পাঁচটি চার ও দুটি ছয়ে সাজানো ৫৫ রানের ইনিংসটি দলকে শুধু পরাজয়ের ব্যবধান কমাতে সাহায্য করে।
শেষ ওভারে রংপুরের দরকার ছিল ১৫ রান। কুপারের করা প্রথম বলে স্যামির আউটের সঙ্গেই পরাজয় নিশ্চিত হয়ে যায় রংপুরের। ওভারের শেষ দুটি বলে কুপার আরো দুটি উইকেট তুলে ২০ ওভারে ১৪২ রান করে অল আউট হয় রংপুর রাইডার্স।
এরআগে টসে হেরে ব্যাট করতে নেমে রংপুর রাইডার্সের বোলিং তোপে শুরুতেই ব্যাকফুটে ছিল বরিশাল বুলস। রংপুরের শ্রীলঙ্কান বোলার থিসারা পেরেরা ও সাকিব আল হাসানের মারাত্মক বোলিংয়ে মাত্র ১৫ রানেই চার উইকেট হারায় বরিশাল।
দ্বিতীয় ওভারেই উইকেটে পেছনে মোহাম্মদ মিথুনের কাছে ক্যাচ বানিয়ে রনি তালুকদারকে সাজঘরে ফেরানোর মধ্য দিয়ে ধ্বংসযজ্ঞের সূচনা করে থিসারা পেরেরা।
দুই বল পরেই শাহরিয়ার নাসিফকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন পেরেরা। স্কোর বোর্ডে দলীয় রান তখন চার প্যাভিলনে ফিরে গেছেন দুই ওপেনার।
তৃতীয় ওভারের প্রথম বলেই বেল্ডন টেলরকে তুলে নেয় বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। চতুর্থ ওভারে আবারো পেরারা ম্যাজিক। ড্যানিশ ব্যাটসম্যান সাব্বির রহমানকে এলবিডব্লিউ করে ফেরত পাঠালে বরিশাল বুলসের সংগ্রহ দাঁড়ায় ৪ উইকেটে ১৫ রান।
এরপরই দলের হাল ধরেন অধিনায়ক মাহমুদউল্লাহ ও নাদিফ চৌধুরী। তাদের ৮২ রানের জুটি দলকে বিপদ থেকে উদ্ধার করে।
মাহমুদউল্লাহ ৪৩ বলে পাঁচ চার এক ছয়ে করেন ৫১ করে আউট হন। অপরদিকে নাদিফ চৌধুরী করেন ৩০ রান।শেষদিকে কেভন কুপারের অপরাজিত ২১, প্রসান্না ১২ ও মোহাম্মদ সামির ১৫ রানে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৫৫ রানের সম্মানজনক ইনিংস সাজায় বরিশাল বুলস।
রংপুরের পক্ষে থিসারা ও সাকিব আল হাসান ৩টি করে উইকেট তুলে নেন।
আপনার মন্তব্য