২৭ ডিসেম্বর, ২০১৫ ১৮:১০
দীর্ঘ এক যুগ পর সাফের শিরোপা জেতার টার্গেট নিয়ে প্রথম দুই ম্যাচেই ৭ গোল খেয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়ে সমর্থকদের হতাশায় ভাসিয়েছে বাংলাদেশ ফুটবল দল। এর মধ্যেই হতাশার টুর্নামেন্ট শেষে দলের ভার আর বইবেন না জানিয়ে দিলেন অধিনায়ক মামুনুল ইসলাম।
আফগানিস্তানের কাছে ৪-০ গোলে পরাজয়ের পর মালদ্বীপের কাছেও ৩-১ গোলে বড় হারের পর সাফ থেকে সবার আগে বিদায় নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের। শেষ ম্যাচে ভুটানের বিপক্ষে নিয়ম রক্ষার লড়াইয়ে মুখোমুখি হবে মামুনুল ইসলামরা।
এই ম্যাচটিই হবে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক হিসেবে মামুনুলের শেষ ম্যাচ। আজ (রোববার) সে ঘোষণাই দিয়ে দিলেন তিনি। জানালেন, সাফের পরই বাংলাদেশ দলের নেতৃত্ব ছাড়ছেন তিনি।
আপনার মন্তব্য