০১ জুন, ২০২৬ ০০:০১
পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল বিশ্বকাপে ফুটবলারদের জার্সি নম্বর প্রকাশ করেছে।
প্রায় আড়াই বছর পর জাতীয় দলে ফেরা ও চোট কাটিয়ে ওঠার লড়াইয়ে থাকা তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়রের পিঠেই উঠছে ব্রাজিলের ঐতিহ্যবাহী ‘১০ নম্বর’ জার্সি। আর আক্রমণভাগের অন্যতম ভরসা ম্যাথিউস কুনিয়াকে দেওয়া হয়েছে বিখ্যাত ‘৯ নম্বর’ জার্সি।
নিজেদের ক্লাব রিয়াল মাদ্রিদের মতোই জাতীয় দলেও ‘৭ নম্বর’ জার্সি পরে মাঠ মাতাবেন ভিনিসিয়াস জুনিয়র। আর আক্রমণভাগের আরেক তারকা রাফিনিয়ার গায়ে উঠছে ‘১১ নম্বর’ জার্সি। ব্রাজিলের বিস্ময় বালক এনড্রিক পরবেন ‘১৯ নম্বর’ জার্সি।
আগামী ১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২৬ বিশ্বকাপ মিশন শুরু করবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তবে তার আগে নিজেদের ঝালিয়ে নিতে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে সেলেসাওরা।
৩১ মে রাতে রিও ডি জেনিরোর বিখ্যাত মারাকানা স্টেডিয়ামে প্রথম প্রীতি ম্যাচে পানামার মুখোমুখি হবে কার্লো আনচেলত্তির শিষ্যরা। এরপর আগামী শনিবার যুক্তরাষ্ট্রের মাটিতে মিশরের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচটি খেলবে ব্রাজিল দল।
বিশ্বকাপে ব্রাজিল দলের সম্পূর্ণ জার্সি ও নম্বর তালিকা: ১. অ্যালিসন বেকার (গোলরক্ষক); ২. ওয়েসলি; ৩. গ্যাব্রিয়েল মাগালাস; ৪. মার্কিনহোস; ৫. কাসেমিরো; ৬. অ্যালেক্স সান্দ্রো; ৭. ভিনিসিয়াস জুনিয়র (ভিনি জুনিয়র); ৮. ব্রুনো গিমারেস; ৯. ম্যাথিউস কুনিয়া; ১০. নেইমার জুনিয়র; ১১. রাফিনিয়া; ১২. ওয়েভারটন (গোলরক্ষক); ১৩. দানিলো; ১৪. ব্রেমার; ১৫. লিও পেরেরা; ১৬. দগলাস সান্তোস; ১৭. ফাবিনহো; ১৮. দানিলো সান্তোস; ১৯. এনড্রিক; ২০. লুকাস পাকেতা; ২১. লুইজ হেনরিকে; ২২. গ্যাব্রিয়েল মার্তিনেল্লি; ২৩. এডারসন (গোলরক্ষক); ২৪. ইবানেজ; ২৫. ইগর থিয়াগো; ২৬. রায়ান।
আপনার মন্তব্য