০৬ মার্চ, ২০১৬ ১৮:০২
এশিয়া কাপের শিরোপা নির্ধারণী ম্যাচে আজ ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ঘণ্টা দেড়েক পরেই মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।
কিন্তু আজকের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রাজধানী ঢাকা, রাজশাহী, রংপুর ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও শিলা বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অফিস জানিয়েছে, কিছুক্ষণের মধ্যেই ঢাকাসহ আশেপাশের এলাকায় শুরু হবে বৃষ্টি।
আবহাওয়াবিদ আব্দুল মান্নান জানান, এরই মধ্যে ভারী বাতাস এসে পড়েছে ঢাকাশ আশেপাশে। কিছুক্ষণের মধ্যেই শুরু হবে দমকা হাওয়াসহ বৃষ্টি। হালকা বজ্রসহ বৃষ্টিও হতে পারে। তবে সেই বৃষ্টি বেশিক্ষণ স্থায়ী হবে না। আধা ঘণ্টা থেকে পঁয়তাল্লিশ মিনিটেই হয়তো বৃষ্টি থেকে রেহাই মিলবে।
অবশ্য এরপরও আশার কথা শোনালেন এই আবহাওয়াবিদ, কোনো কারণে যদি মিরপুর এই বাতাসের আওতামুক্ত থাকে তাহলে সেটা ভালো খবর। অনেক সময় তো দেখা যায় আগারগাঁওতে বৃষ্টি হচ্ছে কিন্তু তার আশেপাশেও বৃষ্টি হচ্ছে না।
এশিয়া কাপের ফাইনাল ম্যাচে আজ সন্ধ্যা সাড়ে সাতটায় মুখোমুখি হওয়ার কথা রয়েছে বাংলাদেশ ও ভারতের।
আপনার মন্তব্য