স্পোর্টস ডেস্ক

০৬ মার্চ, ২০১৬ ২০:৪৩

ব্যাটিংয়ে বাংলাদেশ, ১৫ ওভারের ম্যাচ হবে

শঙ্কা কাটিয়ে অবশেষে মাঠে গড়াচ্ছে বাংলাদেশ-ভারত ফাইনাল ম্যাচ। এশিয়া কাপের শিরোপা লড়াইয়ের ম্যাচটি ১৫ ওভারে অনুষ্ঠিত হবে বলে মাঠ পরিদর্শন শেষে এমন সিদ্ধান্ত জানিয়েছেন ম্যাচ রেফারি। 

টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ভারত দল।

ম্যাচটি শুরু হবে রোববার (০৬ মার্চ) বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায়। 

১৫ ওভারের খেলায় একজন বোলার তিন অভার করে বোলিং করার সুযোগ পাবেন।

রাত পৌনে ৯টার পর ম্যাচ বিষয়ক এ আপডেট জানানো হয়। 

এর আগে বৃষ্টি থামার পর মাঠের পিচ কাবার সরিয়ে নেয়া হয়। জ্বলে উঠে ফ্লাড লাইট। মিরপুরের মাঠে উন্নত ড্রেনেজ ব্যবস্থা থাকার কারনে সল্প সময়ে মাঠ খেলার উপযুক্ত করা সম্ভব হয়।

আপনার মন্তব্য

আলোচিত