২৭ মার্চ, ২০১৬ ১০:৪৫
ঘটনাবহুল টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে ভারত থেকে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল।
রোববার (২৭ মার্চ) সকালে কলকাতা থেকে বিমান বাংলাদেশের ফ্লাইটে ঢাকা পৌঁছান মাশরাফিরা। দেশে ফিরে সাংবাদিকদের মাশরাফি বলেছেন, "সুপার টেনে সব ম্যাচ হারলেও এই ফরম্যাটে দল হিসেবে দাঁড়িয়ে যাওয়া বড় প্রাপ্তি"।
নতুন কোন সিরিজ আয়োজন না করলে বাংলাদেশের পরবর্তী সিরিজ সেই আগস্টে। মাত্র ১টি টেস্ট খেলতে ভারতে যাওয়ার কথা বাংলাদেশের।
আপনার মন্তব্য