স্পোর্টস ডেস্ক

০১ এপ্রিল, ২০১৬ ০২:২২

সেরাদের তালিকায় সৌম্য-সাকিবের ক্যাচ

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপারটেন থেকে খালি হাতে ফিরেছে বাংলাদেশ। কিন্তু ব্যাটিং-বোলিং-ফিল্ডিং সব জায়গায় বাংলাদেশি ক্রিকেটাররা চিনিয়েছেন নিজেদের জাত। ফিল্ডিংয়ে সৌম্য সরকারের অসাধারণ ক্যাচের কথা অনেক দিন মনে রাখবে ক্রিকেট বিশ্ব।

টি-টোয়েন্টি বিশ্বকাপে ফিল্ডিংয়ের কারণে বেশ আলোচিত ছিলেন সৌম্য সরকার। বিশেষ করে ভারতের বিপক্ষে হার্দিক পান্ডিয়ার নেয়া সেই অসাধারণ ক্যাচটি জায়গা পেয়েছে পেয়েছে সেরা দশে। ভারতের বিপক্ষে তার সেই ক্যাচটি আছে তালিকার ষষ্ঠ স্থানে।

কলকাতার ইডেন গার্ডেনে পাকিস্তানের বিপক্ষে মোহাম্মদ হাফিজের ক্যাচটি অসাধারণ দক্ষতায় তালুবন্দী করেন সৌম্য। তালিকায় আছে সেই ক্যাচটিও। শুধু সৌম্যই নয় অসাধারণ ক্যাচের তালিকায় সাকিবের নামও রয়েছে সেরার তালিকায়। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে একটি দুর্দান্ত ক্যাচ ধরেছিলেন তিনি।

তালিকার প্রথমে রয়েছে আয়ারল্যান্ডের বিপক্ষে ওমানের জিসান মাকসুদের নেয়া ক্যাচটি। ১২তম ওভারে অসাধারণ ক্ষীপ্রতায় পল স্টার্লিংয়ের ক্যাচ নেন মাকসুদ। রয়েছে স্কটল্যান্ডের মাইকেল লিস্কের ক্যাচ। জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় প্রচেষ্টায় ক্যাচটি ধরেন তিনি। সেই ম্যাচের আরেকটি ক্যাচ রয়েছে সেরার তালিকায়।

সিকান্দার রাজা সেদিন ডান দিকে ঝাপিয়ে কাইল কোয়েতজারের ক্যাচ নেন। নেদারল্যান্ড আয়ারল্যান্ড ম্যাচে পিটার সিলারের ক্যাচটিও রয়েছে সেরা ক্যাচের তালিকায়। ভারতের বিপক্ষে বাউন্ডারিতে দাড়িয়ে ধোনির ক্যাচ নিয়েছিলেন নাথান ম্যাককালাম।

এরপরে রয়েছে পাকিস্তানি মেয়েদের বিপক্ষে ভারতের মিতালী রাজের ক্যাচটি। আফ্রিদিদের বিপক্ষে শেরজিল খানের নেয়া হাদির্ক পান্ডিয়ার ক্যাচটি রয়েছে সেরা ক্যাচের শর্ট লিস্টে। ভারতের মেয়েদের বিপক্ষে নেয়া ক্যাথরিন ব্রান্টের ক্যাচটিও জায়গা পেয়েছে বিশ্বকাপের সেরা ক্যাচ হিসেবে।

ইংল্যান্ডের জস বাটলারের নেয়া আফগানিস্তানের মোহাম্মদ নবীর ক্যাচটি রয়েছে সেরাদের তালিকায়। শ্রীলংকার বিপক্ষে নেয়া জো রুটের ক্যাচ এবং ভারতের বিপক্ষে নেয়া শেন ওয়াটসনের ক্যারিয়ারের শেষ ক্যাচটি রয়েছে সেরার ক্যাচগুলোর মধ্যে।

আপনার মন্তব্য

আলোচিত