স্পোর্টস ডেস্ক

০৬ মে, ২০১৬ ১২:০৭

আইপিএলে ধোনীর দলে ডাক পাচ্ছেন তামিম?

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এর মহেন্দ্র সিং ধোনীর চোট জর্জরিত দল রাইজিং পুনে সুপার জায়ান্টে ডাক পেলেও পেতে পারেন বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল।
দলটির বিদেশী ক্রিকেটাররা একের পর এক ইনজুরিতে পড়ে ছিটকে যাওয়ায় সুযোগ মিলতে পারে তামিমের। মাত্র ৯ দিনের মধ্যে তাদের ৪ জন গুরুত্বপূর্ণ বিদেশি খেলোয়াড় ইনজুরির কারনে এখন আসরের বাইরে।
এই কারণে নতুন কয়েকজন ক্রিকেটার দলে ভেড়াতেই হবে পুনেকে।


ক্রিকইনফো পুনের জন্য দশ জন ক্রিকেটারের একটি তালিকা প্রকাশ করেছে।  আর সে তালিকায় বেশ উপরেই আছেন বাংলাদেশ দলের ড্যাসিং ওপেনার তামিম ইকবাল। তালিকায় তার অবস্থান তিনে।

আইপিএলে অন্তর্ভুক্ত হবার মত সেই ১০ জন ক্রিকেটারের তালিকা:

১. বেন স্টোকস (ইংল্যান্ড)
২. জনসন চার্লস (ওয়েস্ট ইন্ডিজ)
৩. তামিম ইকবাল (বাংলাদেশ)
৪. মাইকেল হাসি (অস্ট্রেলিয়া)
৫. ড্যারেন সামি (ওয়েস্ট ইন্ডিজ)
৬. জো রুট (ইংল্যান্ড)
৭. গ্রান্ট ইলিয়ট (নিউজিল্যান্ড)
৮. কেভন কুপার (ওয়েস্ট ইন্ডিজ)
৯. মারলন স্যামুয়েলস (ওয়েস্ট ইন্ডিজ)
১০. কেভিন ওব্রায়ান (আয়ারল্যান্ড)

তামিম এর আগে একবারই আইপিএলে খেলেছিলেন। তবে সেবার "পুনে ওয়ারিয়রস" নামের ফ্রেঞ্চইজিতে খেলে সাইড বেঞ্চে বসেই কাটাতে হয়েছিল তাকে।

আপনার মন্তব্য

আলোচিত