০১ জুন, ২০১৬ ১৬:২৩
র্যাংকিংয়ের সেরা আট দলের লড়াই চ্যাম্পিয়ন্স ট্রফির পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে আইসিসি।
২০১৭ সালের ১ জুন ইংল্যান্ডে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে স্বাগতিকদের সাথে এ-গ্রুপে খেলবে মাশরাফিরা। গ্রুপের অন্য দুই দল অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।
প্রথম ম্যাচে ঐতিহ্যবাহী দ্যা ওভালে বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার সাথে ৫ জুন একই ভেন্যুতে দিবারাত্রির ম্যাচ খেলবে টাইগাররা। গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচে ৯ জুন কার্ডিফে নিউজিল্যান্ডের সাথে খেলবে ওয়ানডে র্যাংকিং এর ৭ নম্বরে থাকা বাংলাদেশ।
গ্রুপ-বি তে উপমহাদেশের অন্য ৩ দল ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার সাথে আছে দক্ষিণ আফ্রিকা। ৩ জুন ওভালে শ্রীলঙ্কা-দক্ষিণ আফ্রিকা দ্বৈরথ দিয়ে শুরু হবে বি-গ্রুপের খেলা।
বুধবার (১ জুন) এই আসর শুরুর ঠিক এক বছর আগে গ্রুপ ও সূচী নির্ধারণ করে ঘোষণা করল আইসিসি। আইসিসি প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসনের সাথে এ সময় উপস্থিত ছিলেন ইংলিশ অধিনায়ক ইয়ন মরগ্যান।
১৮ দিন ব্যাপী ৩টি ভেন্যুতে ১৫ ম্যাচের এই টুর্নামেন্টের ফাইনাল ১৮ জুন ওভালে অনুষ্ঠিত হবে। ফাইনালে রাখা হয়েছে রিজার্ভ ডেও।
সূচী:
১ জুন: বাংলাদেশ বনাম ইংল্যান্ড (ওভাল)
২ জুন: অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড (এজভাস্টন)
৩ জুন: শ্রীলঙ্কা বনাম দক্ষিণ আফ্রিকা (ওভাল)
৪ জুন: ভারত বনাম পাকিস্তান (এজভাস্টন)
৫ জুন: অস্ট্রেলিয়া বনাম বাংলাদেশ (ওভাল) (দি/রা)
৬ জুন: ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড (কার্ডিফ)
৭ জুন: পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা (এজভাস্টন) দি/রা
৮ জুন: ভারত বনাম শ্রীলঙ্কা (ওভাল)
৯ জুন: বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া (কার্ডিফ)
১০ জুন: ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া (এজভাস্টন)
১১ জুন: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (ওভাল)
১২ জুন: শ্রীলঙ্কা বনাম পাকিস্তান (কার্ডিফ)
১৪ জুন: প্রথম সেমিফাইনাল (এ ১-বি২)- কার্ডিফ
১৫ জুন: দ্বিতীয় সেমিফাইনাল (বি১-এ২)- এজভাস্টন
১৮ জুন: ফাইনাল (ওভাল)
১৯: জুন: রিজার্ভ ডে
আপনার মন্তব্য