স্পোর্টস ডেস্ক

১৬ জুন, ২০১৬ ১৩:৩৬

ইমরানের ক্যারিয়ার সেরা ৭ উইকেটে বড় জয় দক্ষিন আফ্রিকার

ক্যারিয়ার সেরা ৭ উইকেট নিয়ে ত্রিদেশীয় সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে বিধ্বস্ত করেছেন দক্ষিণ আফ্রিকার লেগ ব্রেক স্পিনার ইমরান তাহির।

বুধবার তার ঘূর্ণি জাদুতে ক্যারিবীয়দের ১৩৯ রানের বড় ব্যবধানে হারিয়েছে প্রোটিয়ারা। ইমরান তাহির ৯ ওভার বল করে মাত্র ৪৫ রান দিয়ে ওয়েস্ট ইন্ডিজের ৭ উইকেট তুলে নেন।

ওয়ার্নার পার্কে টসে জিতে ওয়েস্ট ইন্ডিজ দলপতি জেসন হোল্ডার প্রথমে প্রোটিয়াদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান। তবে তার সিদ্ধান্তকে ভুল প্রমাণিত করে স্কোরবোর্ডে নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৩৪৩ রান সংগ্রহ করে সফরকারীরা।

দক্ষিণ আফ্রিকার হয়ে ওপেনার হাসিম আমলা ১১০ রান করেন। এছাড়া, ডি কক ৭১, মরিস ৪০ এবং ডু প্লেসিস ৭৩ রান করে অপরাজিত থাকেন।

৩৪৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ইমরান তাহিরের বোলিং তোপে পড়ে আয়োজক দেশে ওয়েস্ট ইন্ডিজ। ৩৮ ওভারে ২০৪ রানেই থেমে যায় ক্যারিবীয়দের ইনিংস।  ইমরান তাহির একে একে সাজঘরে ফেরান আন্দ্রে ফ্লেচার (২১), মারলন স্যামুয়েলস (২৪), জেসন হোল্ডার (১৯), কার্লোস ব্রাফেট (০), কাইরন পোলার্ড (২০), সুলেমান বেন (০) ও জেরমে টেলরকে (১৬)।

হাসিম আমলা শতক হাঁকালেও তার সেই সেঞ্চুরি ম্লান করে দিয়ে ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন ইমরান তাহির।

আপনার মন্তব্য

আলোচিত