স্পোর্টস ডেস্ক

১৫ জানুয়ারি, ২০১৭ ১৮:১৫

সুনামগঞ্জে জেলা প্রশাসক কাপ টি-২০ স্কুল টুর্নামেন্টের উদ্বোধন

সুনামগঞ্জে জেলা প্রশাসক কাপ টি-২০ স্কুল টুর্নামেন্ট উদ্বোধন উপলক্ষে র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। র‌্যালি শেষে জেলা স্টেডিয়াম মাঠে বেলুন উড়িয়ে টি-২০ স্কুল টুর্নামেন্টর উদ্বোধন করেন জেলা প্রশাসক।

রোববার (১৫ জানুয়ারি) সকালে জেলা স্টেডিয়ামের সামনে থেকে র‌্যালিটি বের হয়ে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়।

র‌্যালিতে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম, পৌর মেয়র আয়ূব বখত জগলুল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কামরুজ্জামান, চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজের সভাপতি খাইরুল হুদা চপল, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইমদাদ রেজা চৌধুরী প্রমুখ।

জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হচ্ছে এই টি-২০ টুর্নামেন্ট। খেলায় অংশগ্রহণ করবে জেলার মোট ১৬টি টিম। এ টুর্নামেন্টে শুধু স্কুল পড়ুয়া শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে।

আজকের খেলায় মুখোমুখি হয় সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় বনাম বিশ্বম্ভরপুর উচ্চ বিদ্যালয়।

আয়োজকরা জানান, এ টুর্নামেন্টের লক্ষ হল সুনামগঞ্জ জেলা থেকে ভাল মানের খেলোয়াড় বের করে নিয়ে আসা। এ টুর্নামেন্টে যারা ভাল খেলতে পারবে পরবর্তীতে তাদেরকে ক্রীড়া সংস্থার পক্ষ থেকে বিকেএসপিতে পাঠানোর ব্যবস্থা করা হবে।

এ টুর্নামেন্টে আর্থিক সহযোগিতা দিচ্ছে সুনামগঞ্জ চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজ।

আপনার মন্তব্য

আলোচিত