স্পোর্টস ডেস্ক

২২ জানুয়ারি, ২০১৭ ১১:৪১

তথ্যপ্রযুক্তি আইনে এক নারীর মামলায় ক্রিকেটার আরাফাত সানি গ্রেপ্তার

এক নারীর দায়ের করা  তথ্য-প্রযুক্তি আইনের ৫৭ ধারার মামলায় জাতীয় দলের ক্রিকেটার আরাফাত সানিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার সকালে সানির আমিন বাজারের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে মোহাম্মদপুর থানা পুলিশ।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মীর জামাল উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, 'এক তরুনীর ব্যক্তিগত মুহুর্তের ছবি ফেসবুকে আপলোড করায় কয়েকদিন আগে তিনি মামলা করেন।'

তবে  বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছেন ঐ নারী ছিলেন সানির প্রথম স্ত্রী। তিনি বলেন , 'সানির প্রথম স্ত্রী অন্যত্র বিয়ে করেছেন। সানি তার প্রাক্তন স্ত্রীর কিছু ছবি নতুন করে ফেসবুকে আপলোড করায় এ মামলা হয়েছে।'

জালাল ইউনুস বলেন, 'বিষয়টি যেহেতু সানির ব্যক্তিগত, তাই এ ব্যাপারে বিস্তারিত জানার আগে বোর্ডের করনীয় কিছুই নেই।'

আপনার মন্তব্য

আলোচিত