২৯ জানুয়ারি, ২০১৭ ১৯:৩৫
চিরপ্রতিদ্বন্দ্বী রাফায়েল নাদালকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জিতেছেন রজার ফেদেরার। ফেদেরারের এটি অষ্টাদশ গ্র্যান্ড স্ল্যাম শিরোপা।
রোববার (২৯ জানুয়ারি) মেলবোর্ন পার্কের রড লেভার অ্যারেনায় ৬-৪, ৩-৬, ৬-১, ৩-৬, ৬-৩ গেমে জিতেন ১৭তম বাছাই হিসেবে টুর্নামেন্ট শুরু করা ফেদেরার।
চোটের কারণে ছয় মাস পর অস্ট্রেলিয়ান ওপেনের এই টুর্নামেন্ট দিয়ে কোর্টে ফেরেন ফেদেরার।
অস্ট্রেলিয়ান ওপেনে ফেদেরারের এটা পঞ্চম শিরোপা। প্রায় পাঁচ বছর পর আরেকটি গ্র্যান্ড স্ল্যাম জয় করলেন এই সুইস কিংবদন্তি।
ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে চার গ্র্যান্ড স্ল্যামের তিনটিতে পাঁচবার করে চ্যাম্পিয়ন হলেন ফেদেরার।
গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে নাদালের সঙ্গে মোট নয়বারের লড়াইয়ে ফেদেরারের এটা তৃতীয় জয়। এর আগে ২০০৭ সালের উইম্বলডনের ফাইনালে জিতেছিলেন এই সুইস তারকা।
আপনার মন্তব্য