০৯ ফেব্রুয়ারি , ২০১৭ ১০:৩৩
ভারতের ইনিংসের শুরুতেই বাংলাদেশের আঘাত। তাসকিন আহমেদ তুলে নিলেন লোকেশ রাহুলের উইকেট। ২ রান করে ফিরেন তিনি। ইনিংসের চতুর্থ বলেই লোকেশ রাহুলকে বোল্ড করে সাজঘরে ফেরান এই তারকা। এ রিপোর্ট লেখার সময় ভারতের ১ম ইনিংসে সংগ্রহ ২ ওভারে ১ উইকেট হারিয়ে ২ রান। ব্যাট করছেন মুরালি বিজয় এবং চেতেশ্বর পুজারা।
রাজীব গান্ধী স্টেডিয়ামে বৃহস্পতিবার সকালে শুরু হওয়া ‘ঐতিহাসিক’ ম্যাচে অবশ্য টস ভাগ্য কথা বলেছে বিরাট কোহলির পক্ষে। ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিতে ভুল করেননি ভারত অধিনায়ক। কারণ বিশ্লেষকরা বলছেন- পিচ প্রথম দু'দিন ব্যাটসম্যানদের পক্ষেই কথা বলবে। তাইতো কোহলি প্রথমে বোলিং করতে দিলেন মুশফিকের দলকে।
বাংলাদেশ একাদশ :
তামিম ইকবাল, সৌম্য সরকার, মমিনুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, কামরুল ইসলাম রাব্বী।
ভারত একাদশ:
মুরালি বিজয়, লোকেশ রাহুল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, আজিঙ্কা রাহানে, ঋদ্ধিমান সাহা, রবীচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, ইশান্ত শর্মা, ভুবনেশ্বর কুমার উমেশ যাদব।
আপনার মন্তব্য