১৪ ফেব্রুয়ারি , ২০১৭ ১৩:২৩
ভারতের হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে সোমবার শেষ হওয়া একমাত্র টেস্ট ম্যাচে ডাবল সেঞ্চুরি করে সিরিজসেরা ব্যাটসম্যান হয়েছেন ভিরাট কোহলি। দুই ইনিংস মিলিয়ে তার সংগ্রহ ২৪২ রান। ভারতীয় অধিনায়কের পরেই আছেন টাইগার অধিনায়ক মুশফিকুর রহিম। দুই ইনিংসে তার মোট রান ১৫০।
কোহলি দুই ইনিংসে ১২১ গড়ে করেছেন ২৪২ রান। তার স্ট্রাইক রেট ৮৪.৬১। দুই ইনিংসে খেলেছেন মোট ২৮৬ বল। বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম দুই ইনিংসে ৩০৬ বল খেলে করেছেন ১৫০ রান। ৭৫ গড়ে তার স্ট্রাইক রেট ৪৯.১। মুশফিকের সর্বোচ্চ রানের ইনিংস ১২৭।
এছাড়া বাংলাদেশের আর কোনো ব্যাটসম্যান নেই সেরা পাঁচের তালিকায়। একটি করে সেঞ্চুরি রয়েছে মুরালি বিজয় ও ঋদ্ধিমান সাহার। চেতেশ্বর পূজারা দুই হাফ সেঞ্চুরিতে ১৩৭ রান নিয়ে রয়েছেন তৃতীয় স্থানে। বিজয় ১১৫ এবং আজিংকা রাহানে ১১০ রান নিয়ে যথাক্রমে চতুর্থ ও পঞ্চম স্থানে। দুই ইনিংসে বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে একশ’র ওপরে রান শুধু সাকিব আল হাসানের (১০৪)।
সব মিলিয়ে এই টেস্টে রান হয়েছে ১৪৮৪। পাঁচদিনে গড়ে ২৯৬.৮ করে। ভারতের তিন সেঞ্চুরির বিপরীতে বাংলাদেশের মাত্র একটি শতক। বাংলাদেশের হাফ সেঞ্চুরি রয়েছে তিনটি। আর ভারতীয় ব্যাটসম্যানরা হাফ সেঞ্চুরি করেছেন চারটি।
ভারতের দুই সেরা স্পিনার জাদেজা ও অশ্বিন প্রথম ইনিংসে মাত্র দুটি করে উইকেট নেন। দ্বিতীয় ইনিংসে তারা নিয়েছেন চারটি করে উইকেট। এই টেস্টে দু’জনই সর্বোচ্চ ছয়টি করে উইকেট নিয়ে রয়েছেন শীর্ষে। তিনটি করে উইকেট নিয়েছেন ইশান্ত শর্মা, উমেশ যাদব, তাসকিন আহমেদ ও তাইজুল ইসলাম।
ম্যাচে সর্বোচ্চ ৭০ ওভার বোলিং করেছে জাদেজা। তার ইকোনমি রেটও সবচেয়ে কম, মাত্র ২.১১। ম্যাচে সবচেয়ে কম ১৯ ওভার বোলিং করেছেন বাংলাদেশি বোলার কামরুল ইসলাম রাব্বি। আর বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৫৩ ওভার বোলিং করেছেন তাইজুল।
সেরা পাঁচ ব্যাটসম্যান
ব্যাটসম্যান রান সর্বোচ্চ গড় ১০০/৫০
বিরাট কোহলি (ভারত) ২৪২-২০৪-১২১.০০-১/০
মুশফিকুর রহিম (বাংলাদেশ) ১৫০-১২৭-৭৫.০০-১/০
চেতেশ্বর পূজারা (ভারত) ১৩৭-৮৩-১৩৭.০০-০/২
মুরালি বিজয় (ভারত) ১১৫-১০৮-৫৭.৫০-১/০
আজিংকা রাহানে (ভারত) ১১০-৮২-৫৫.০০-০/১
সেরা পাঁচ বোলার
বোলার ওভার উইকেট ইনিংসসেরা ইকোনমি রেট
রবীন্দ্র জাদেজা (ভারত) ৭০.০-৬-৪/৭৮-২.১১
রবিচন্দ্রন অশ্বিন (ভারত) ৫৯.২-৬-৪/৭৩-২.৮৮
ইশান্ত শর্মা (ভারত) ৩৩.০-৩-২/৪০-৩.৩০
উমেশ যাদব (ভারত) ৩৭.০-৩-৩/৮৪-৩.১৬
তাসকিন আহমেদ (বাংলাদেশ) ৩২.০-৩-২/৪৩-৫.৩১
আপনার মন্তব্য