ক্রীড়া প্রতিবেদক

১৪ ফেব্রুয়ারি , ২০১৭ ১৬:৪০

দেশে ফিরেছে টাইগাররা

ভারতে একমাত্র টেস্ট খেলে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটায় ইউএস বাংলার উড়োজাহাজে করে কোলকাতা থেকে ঢাকায় ফেরে বাংলাদেশ। তবে দলের সাথে আসেননি তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম।

দিল্লিতে ব্যক্তিগত কাজ সেরে টেস্ট অধিনায়ক ফিরবেন বুধবার। তামিম ও মাহমুদুল্লাহ পাকিস্তান ক্রিকেট লিগ (পিএসএল) খেলতে দুবাই গেছেন।  

বিমানবন্দরে নেমে দলের হয়ে সাংবাদিকদের সাথে কথা বলেছেন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ।

তিনি বলেছেন, "শেষ পর্যন্ত হেরে যাওয়ায় খারাপ লাগছে, ড্র করলে ভালো লাগত। তবে এক নম্বর টেস্ট দলের সাথে খেলার অভিজ্ঞতা কাজে লাগিয়ে সামনে ভালো করব।"

বাংলাদেশের পরের সিরিজ শ্রীলঙ্কার সাথে। এই মাসের শেষ দিকে টেস্ট, ওডিআই ও টি-টুয়েন্টি সিরিজ খেলতে দ্বিপ দেশটিতে যাবে টাইগাররা।


আপনার মন্তব্য

আলোচিত