স্পোর্টস ডেস্ক

১৯ ফেব্রুয়ারি , ২০১৭ ১৫:৫০

মিয়ানমারকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ

রোলবল বিশ্বকাপ

রোলবল বিশ্বকাপে টানা তৃতীয় ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ পুরুষ দল। মিয়ানমারকে ১১-০ গোলে বিধ্বস্ত করে আসরের কোয়ার্টার ফাইনালে উঠে গেছে স্বাগতিকরা।

রোববার (১৯ ফেব্রুয়ারি) মিরপুর ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশের হয়ে হৃদয় তিনটি, আরাফাত, সাগর ও ওয়াটলার দুটি এবং দিপ্র ও ইন্তেসার একটি করে গোল করেন।

এর আগের দুই ম্যাচে হংকংকে ১৯-১ ও ভুটানকে ৯-২ গোলে হারিয়েছিল বাংলাদেশ পুরুষ দল।

এদিন ওয়াকওভার পেয়েছে বাংলাদেশ নারী দল। ফিলিপাইন মাঠে না আসায় ওয়াকওভার পেয়ে দ্বিতীয় পর্বে খেলা নিশ্চিত করে নারী দল।

আপনার মন্তব্য

আলোচিত