স্পোর্টস ডেস্ক

২০ ফেব্রুয়ারি , ২০১৭ ১৮:২২

১৭ কোটি টাকায় বিক্রি হলেন বেন স্টোকস

বেন স্টোকস যে হিরে-জহরত হয়ে উঠতে পারেন, সেই পূর্বাভাস ছিলই। আজ আইপিএলের নিলামে শেষ পর্যন্ত তাঁর দাম উঠেছে সাড়ে ​১৪ কোটি রুপি। ২১ লাখ ৬০ হাজার ডলারের কাছাকাছি দাম ওঠা ইংলিশ অলরাউন্ডার বাংলাদেশ​শি মুদ্রায় প্রায় ১৭ কোটি ১৩ লাখ টাকার কাছাকাছি দাম পাবেন। তাঁকে কিনেছে রাইজিং পুনে সুপারজায়ান্টস। তাঁর ভিত্তি মূল্য ছিল ২ কোটি রুপি।

আইপিএলের দশম ​নিলাম শুরু হয়েছে বেঙ্গালুরুতে।​এখন পর্যন্ত দিনের দ্বিতীয় সর্বোচ্চ দাম উঠেছে টাইমাল​মিলসের। এটাই সবচেয়ে বড় চমক। মাত্র ৫০ লাখ ভিত্তিমূল্য থেকে শুরু হওয়া এই ফাস্ট বোলারের দর শেষ পর্যন্ত নির্ধারিত হয়েছে ১২ কোটি রুপি। ভিত্তিমূল্য থেকে ২৪ গুণ দাম বেড়েছে তাঁর! মিলসকে কিনেছে বেঙ্গালুরু।

এমনিতে শুরুর দিকে অবশ্য নিলামে আর কোনো চাঞ্চল্য হয়নি। ভিত্তিমূল্যতেই বাকি সব বড় তারকা কিনে নিয়েছে বাকিরা। এউইন মরগানকে ২ কোটি রুপিতে কিনেছে কিংস ইলেভেন পাঞ্জাব। একই দামে অ্যাঞ্জেলো ম্যাথুসকে কিনেছে দিল্লি ডেয়ারডেভিলস। দিল্লি ১ কোটি রুপিতে কিনেছে নিউজিল্যান্ডের কোরি অ্যান্ডারসনকে।

অনেক বড় তারকা প্রথম দফার নিলামে অবিক্রীত থেকে গেছেন। তবে আরও এক দফা বিক্রি না হওয়া খেলোয়াড়দের তোলা হবে নিলামে।
সূত্র: ক্রিকইনফো

আপনার মন্তব্য

আলোচিত