১৪ মে, ২০১৭ ১৭:২৮
আজারবাইজানের বাকুতে চলমান ইসলামিক সলিডারিটি গেমসে সোনা জিতেছে বাংলাদেশ।
শুটিংয় ইভেন্টে ১০ মিটার এয়ার রাইফেলের মিশ্র দলগত ইভেন্টে দেশের জন্য এই গৌরব নিয়ে এসেছেন আবদুল্লাহ হেল বাকি ও সৈয়দা আতকিয়া হাসান দিশা।
এর আগে শনিবার গেমসে রূপা জেতে বাংলাদেশ। সেদিন ছেলেদের ১০ মিটার এয়ার রাইফেলে ২৪৫.৫ পয়েন্ট স্কোর করে রূপা জেতেন রাব্বি হাসান মুন্না।
আপনার মন্তব্য