স্পোর্টস ডেস্ক

১৫ আগস্ট, ২০১৭ ১৭:০৬

ফের র‍্যাঙ্কিংয়ে সবার উপরে সাকিব

বাংলাদেশ এই মুহুর্তে খেলছে না, সেহিসেবে সাকিব আল হাসানের খেলার সুযোগও নেই; তবু বিশ্বসেরা এ অলরাউন্ডার ফিরেছেন শীর্ষস্থানে। ভারতের রবীন্দ্র জাদেজা শীর্ষের যে মুকুট নিয়েছিলেন সাকিব থেকে সেটা ফেরত আসল।

আদতে রবীন্দ্র জাদেজা এক ম্যাচে নিষিদ্ধ ছিলেন। খেলতে পারেননি পাল্লেকেলের শেষ টেস্ট। আর তাতেই এক সপ্তাহ টেস্ট অল রাউন্ডারদের এক নম্বর জায়গাটিতে থেকে আবার দুই নম্বরে নেমে গেলেন জাদেজা।

এর মানে দাঁড়াল তিন সংস্করণের আন্তর্জাতিক ক্রিকেটের এক নম্বর অল রাউন্ডারের মুকুটটা ফের সাকিব আল হাসানের মাথায়।

শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টের পর ভারতের অল রাউন্ডার জাদেজা প্রথম বারের মতো পেয়েছিলেন শ্রেষ্ঠ জায়গাটা। সাকিবকে নামিয়ে দিয়েছিলেন দুই নম্বরে। কিন্তু ৮ আগস্ট থেকে ১৪ আগস্ট, এই হলো জাদেজার শীর্ষে থাকার সময়। অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে সাকিব ও জাদেজার পর যথাক্রমে আছেন রবিচন্দ্রন অশ্বিন, মঈন আলি ও বেন স্টোকস।

সাকিবের রেটিং পয়েন্ট ৪৩১, জাদেজার ৪৩০, অশ্বিনের ৪২২, আর চারে থাকা মঈনের পয়েন্ট ৪০৯।

আপনার মন্তব্য

আলোচিত