ক্রীড়া প্রতিবেদক

১৮ আগস্ট, ২০১৭ ২২:৫০

ঢাকায় স্টিভেন স্মিথরা

পুরনো ছবি

বহু প্রতীক্ষিত দুই টেস্ট ম্যাচের সিরিজ খেলতে বাংলাদেশে এসে পৌঁছেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল।

রাত ১০টা ৪০ মিনিটে তাদের বহনকারী সিঙ্গাপুর এয়ারলাইন্সের বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। খেলোয়াড়, কোচ, সাপোর্ট স্টাফসহ ৩২ জনের বিশাল বহর নিয়ে ঢাকায় এসেছে কুলীন টেস্ট খেলুড়ে দলটি।



অস্ট্রেলিয়ার আসা উপলক্ষে বিমানবন্দর এলাকায় নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সিরিজ চলাকালীন সময়ে বিমানবন্দরের অদূরে পাঁচ তারকা হোটেল রেডিসনে অবস্থান করবে স্টিভেন স্মিথরা। দ্বিতীয় টেস্ট খেলতে চট্টগ্রামে গিয়েও সেখানকার রেডিসন ব্লু হোটেলে থাকবে তারা।

২৭ আগস্ট মুশফিকদের বিপক্ষে মিরপুরে প্রথম টেস্টে নামবে স্মিথ বাহিনী। ৪ সেপ্টেম্বর থেকে চট্টগ্রামে শুরু হবে শেষ টেস্ট। প্রথম টেস্টের আগে ২২  আগস্ট থেকে বিসিবি একাদশের বিপক্ষে একটি দুদিনের প্রস্তুতি ম্যাচ খেলার কথা তাদের।

অস্ট্রেলিয়া শেষবার বাংলাদেশে টেস্ট খেলতে এসেছিলো ২০০৬ সালে। ২০১১ সালে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলে গেছে বিশ্ব চ্যাম্পিয়নরা।

আপনার মন্তব্য

আলোচিত