২৭ আগস্ট, ২০১৭ ০০:২৮
পেনাল্টি মিস করলেও লিওনেল মেসির জোড়া গোলে আলাভেসের বিপক্ষে বার্সেলোনা জিতেছে দুই গোলে।
শনিবার অনুষ্ঠিত ম্যাচে ৩৯ তম মিনিটে পেনাল্টি মিস করেন মেসি।
দ্বিতীয়ার্ধের শুরুতেই ইবাইয়ের নিচু ক্রসে মানু গার্সিয়া পা লাগাতে না পেরে এগিয়ে যেতে পারেনি আলাভেস।
৫৫তম মিনিটে গোলের দেখা পান মেসি। ডি-বক্সে বল পেয়ে ডিফেন্ডারদের ফাঁকি দিয়ে নেওয়া শট এক খেলোয়াড়ের পায়ে লেগে খানিকটা দিক পাল্টে জালে জড়ায়।
৬৬তম প্রতিপক্ষের ডিফেন্ডারের ভুলে বল পেয়ে জর্দি আলবা বাড়ান মেসিকে। লা লিগায় ৩৫১তম গোলটি করতে কোনো ভুল করেননি তিনি।
৭৪তম মিনিটে ডি-বক্সের ভেতর থেকে বাঁ পায়ের শটে বল গোলরক্ষককে ফাঁকি দেওয়ার পর ক্রসবারে না লাগলে মৌসুমের প্রথম হ্যাটট্রিকটা পেয়ে যেতেন মেসি।
আপনার মন্তব্য