২৯ জুলাই, ২০১৯ ১৬:২৯
সিলেট ব্যাডমিন্টন একাডেমির ৯ম বর্ষপূর্তি উপলক্ষে শুরু হচ্ছে 'এসবিএ সামার স্ম্যাশ ২০১৯'।
মঙ্গলবার (২০ জুলাই) সন্ধ্যা ৭টায় সিলেট জেলা স্টেডিয়াম সংলগ্ন মোহাম্মদ আলী জিমনেসিয়ামে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হবে।
টুর্নামেন্টে ৬টি দলে সিলেট ব্যাডমিন্টন একাডেমীর ৬৬ জন খেলোয়াড় অংশ নিবেন।
লিগভিত্তিক এই টুর্নামেন্টে সিঙ্গেলস, ডাবলস ও মিক্সড ডাবলস তিন ফরমেটেই লড়াই করে প্রতিযোগিতার শিরোপা জিততে হবে খেলোয়াড়দের।
আপনার মন্তব্য