২২ জুলাই, ২০২০ ১৪:১৪
সিলেটের এয়াপোর্ট থানা এলাকা থেকে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব।
২১ জুলাই রাতে ধোপাকুল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত শাহাব উদ্দিন (৪৫] সিলেটের কোম্পানীগঞ্জের বতুমারা গ্রামের প্রয়াত সোনাফর আলীর ছেলে।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃত হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক ওয়ারেন্টভুক্ত আসামিকে সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানায় হস্তাস্তর করা হয়েছে।
আপনার মন্তব্য