গোলাপগঞ্জ প্রতিনিধি

২৪ জুলাই, ২০২০ ০১:৪৭

গোলাপগঞ্জে করোনা শনাক্তের সংখ্যা ২শ' ছাড়ালো

গোলাপগঞ্জে একই পরিবারের ৭জন সহ নতুন আরও ১৩জনের করোনা শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার রাত ১২টায় বিষয়টি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা.শাহিনুর ইসলাম শাহিন।

এর ফলে এ উপজেলায় করোনা শনাক্তের সংখ্যা ২শ ছাড়ালো।  

নতুন শনাক্তরা হলেন উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের একই পরিবারের ৭জন সহ মোট ৯ জন, বাঘা ইউনিয়নের ১ জন, আমুড়া ইউনিয়নের ১ জন,  আরও ২ জন রোগীর ঠিকানা জানা যায়নি।

নতুন ১৩জন সহ গোলাপগঞ্জ উপজেলায় করোনা রোগীর সংখ্যা ২০৪ জন। এরমধ্যে  সুস্থ হয়েছেন ১১৪ জন এবং মারা গেছেন ৯ জন।

আপনার মন্তব্য

আলোচিত