নিজস্ব প্রতিবেদক

২৯ জুলাই, ২০২০ ২৩:৩৩

সিলেটের দুই ল্যাবে ৭২ জনের করোনা শনাক্ত

সিলেটের দুই ল্যাবে বুধবার (২৯ জুলাই) ৭২ জনের করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ৫০ ও ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে ২২ জনের করোনা শনাক্ত হয়।

ওসমানী মেডিকেল কলেজ ল্যাব: বুধবার সিলেট ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষায় ২২ জনের করোনা শনাক্ত হয়।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. হিমাংশু লাল রায় বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ওসমানীর ল্যাবে ২৮২ টি নমুনা পরীক্ষায় ২২ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। এরমধ্যে সিলেট জেলার ১৪ জন, হবিগঞ্জের ১ জন এবং মৌলভীবাজারের ৭ জন রয়েছেন।

সিলেট জেলায় শনাক্তদের মধ্যে সিলেট সদর ও সিটি করপোরেশন এলাকায় রয়েছেন ২১ জন এবং জকিগঞ্জ উপজেলায় একজন করে রয়েছেন।

শাবির ল্যাব:  বুধবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে নমুনা পরীক্ষায় ২২ জনের করোনা শনাক্ত হয়।

বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক জানান, শাবির ল্যাবে বুধবার ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৫০ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। এদের মধ্যে সিলেট জেলার ১৩ জন, সুনামগঞ্জের ২৪ এবং হবিগঞ্জ জেলার ১৩ জেলার বাসিন্দা।

আপনার মন্তব্য

আলোচিত