নিজস্ব প্রতিবেদক

২০ অক্টোবর, ২০১৫ ০৩:৪১

আজ আবার আদালতে তোলা হবে কামরুলকে

শিশু সামিউল আলম রাজন হত্যা মামলার প্রধান অভিযুক্ত কামরুল ইসলামকে আজ (মঙ্গলবার) ফের আদালতে তোলা হবে। আজ সিলেট মহানগর দায়রা জজ আদালতে আসামী পক্ষের মতামত গ্রহণের কথা রয়েছে। আজ সকালেই কামরুলসহ এই মামলায় কারাবন্দি থাকা ১১ আসামী আদলতে হাজির করা হবে।

এরআগে গত রবিবার রাজন হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়। এদিন প্রথমবারের মতো মামলার নির্ধারিত তারিখে কামরুলকে আদালতে হাজির করা হয়। এরআগে গত বৃহস্পতিবার কামরুলকে সৌদি আরব থেকে ফিরিয়ে আনে পুলিশ। রবিবার কামরুলকে আদালতে হাজিরের সময় শত শতমানুষ আদালতে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্মন করে। এসময় তারা কামরুলের ফাঁসির দাবিতে শ্লোগান দিতে থাকে।

আগামী ২৫ অক্টোবর মামলাটির যুক্তি-তর্ক উপস্থাপনের তারিখ নির্ধারণ করেছেন সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিচারক আকবর হোসেন মৃধা। এরপরই মামলায় রায়ের তারিখ নির্ধারিত হবে বলে জানিয়েছেন আইনজীবীরা।

রাজন হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামিরা হলেন, কামরুল ইসলাম, তার ভাই মুহিদ আলম, আলী হায়দার, শামীম আহমদ (পলাতক), তাজ উদ্দিন আহমদ বাদল, ময়না চৌকিদার, রুহুল আমিন, দুলাল আহমদ, নগরীর জালালাবাদ থানার পূর্ব জাঙ্গাইল গ্রামের নিজাম উদ্দিনের ছেলে ভিডিওচিত্র ধারণকারী নুর মিয়া, ফিরোজ মিয়া, আছমত উল্লাহ, জাকির ওরফে পাভেল ওরফে রাজু (পলাতক) ও আয়াজ আলী।

উল্লেখ্য, গত ৮ জুলাই সিলেট নগরীর কুমারগাঁওয়ে শিশু সামিউল আলম রাজনকে পিটিয়ে হত্যা করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত