আবুল হোসাইন,দিরাই

২০ অক্টোবর, ২০১৫ ২১:২১

দিরাইয়ে ১০ বছরের গৃহপরিচারিকা নিখোঁজের অভিযোগ, গৃহকর্তা আটক

দিরাইয়ে মারজিয়া আক্তার হালিমা নামের ১০বছরের এক গৃহপরিচারিকা নিখোঁজের অভিযোগ পাওয়া গেছে। নিখোঁজ শিশু মেয়ে টি  পৌরসভার ৮নং ওয়ার্ডের আনোয়ারপুর উত্তর হাটির আবদুল জলিলের মেয়ে। রোববার হালিমার আব্দুল জলিল বাদী  হয়ে দিরাই থানায় এ অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার সকাল ১০ টার দিকে ঘটনায় জড়িত থাকা প্রধান আসামী কলেজ রোডস্থ মৃত নানু মিয়ার ছেলে সাজু মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে দিরাই থানা পুলিশ ।

অভিযোগে জানা যায়, দরিদ্র বাবা রিক্সাচালক আবদুল জলিল গত ১৬ জুন তার মেয়ে মারজিয়া আক্তার হালিমাকে পৌরসভার ৯ নং ওয়ার্ডের আনোয়ারপুর নয়াহাটির মৃত নানু মিয়ার ছেলে সাজু মিয়ার বাড়িতে গৃহপরিচারিকার কাজে নিয়োজিত করেন। গত রমজানের ঈদের দুইদিন পূর্বে তার মেয়ে কে আনতে গৃহকর্তা সাজু মিয়ার বাড়ীতে যান। এ সময় সাজু মিয়া মেয়ের বাবা আবদুল জলিলকে বলে, মেয়েটি সাজু মিয়ার বোন রাজিয়া বেগম ও ভগ্নিপতি জাহাঙ্গীর আলমের ঢাকার দঃ কেরানীগঞ্জ থানার আলীনগর এলাকায় তাদের বাসায় বেড়াইতে গেছে। এরপর থেকে মেয়ের খোজে কয়েকবার সাজুর বাসায় গেলে তিনি বিভিন্ন টাল বাহানা করে সময় কাটান।

দীর্ঘদিন অপেক্ষার পর হালিমার কোন সন্ধাঁন না পেয়ে বিভিন্ন ভাবে খোজ নিতে থাকেন।অভিযোগে তিনি আরো উল্লেখ করেন । তার মেয়ে মারজিয়া আক্তারকে আসামী সাজু ও তার পরিবারের লোকজন মারপিট করে খুন করিয়া লাশ গুম করে ফেলেছে অথবা অন্য কোন স্থানে পাঁচার বা বিক্রয় করে ফেলেছে। এ ব্যাপারে দিরাই থানার এস আই নজরুল ইসলাম বলেন, অভিযোগের প্রেক্ষিতে গৃহকর্তা সাজু মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত