নিউজ ডেস্ক

২২ অক্টোবর, ২০১৫ ১৩:১১

জাতীয় নিরাপদ সড়ক দিবসে সিলেটে র‍্যালি, সমাবেশ

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট জেলা শাখার উদ্যোগে র‌্যালী, সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ ২২ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বর্ণাঢ্য র‌্যালী প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক পথ সভায় মিলিত হয়।

র‌্যালী ও পথ সভায় নিসচা জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক যুব সংগঠক এম বাবর লস্করের পরিচালনায় এতে প্রধান অতিথি সিলেট মেট্রোপুলিশ কমিশনার মোঃ কামরুল আহসান বলেছেন, সড়ক সড়ক দূর্ঘটনারোধে গাড়ির চালক- মালিক যাত্রী, পথচারী সহ সর্বসাধারণকে সচেতন হতে হবে। তিনি আরো বলেন, একটি দূর্ঘটনা নেমে আসতে পারে একটি পরিবারের দুর্বিসহ জীবন। কেউ হারাতে পারে তার মা-বাবা, ভাই-বোন, কিংবা আত্মীয়-স্বজন। তাই প্রতিদিন মানুষ জীবনের চাঁকাকে সচল রাখতে অফিস-আদালত, স্কুল-কলেজ, বাজার-হাট সহ নিত্য প্রয়োজনীয় সকল কাজ করতে যানবাহনই নিত্য সঙ্গী। তাই স্ব স্ব অবস্থান থেকে সচেতন হওয়ার আহ্বান জানান এবং নিসচার সকল কর্মকান্ডে সর্বাত্মক সযোগিতার আশ্বাস প্রদান করেন। 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত উপ কমিশনার ট্রাফিক নিকুলিন চাকমা, নিসচা উপদেষ্ঠা সাবেক কাউন্সিলর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, নিসচা যুক্তরাজ্য শাখার প্রধান সমন্বয়কারী ও জেলা শাখার সাবেক সভাপতি জহিরুল ইসলাম মিশু, সার্ক কলেজ বাংলাদেশের এম.ডি. মহি উদ্দিন ফারুক, উপদেষ্ঠা এড. গিয়াস উদ্দিন।

শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন হাফিজ আব্দুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন, নিসচা জেলার সাংগঠনিক সম্পাদক আশরাফ উদ্দিন রুবেল।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, নিসচা জেলা শাখার সহ সভাপতি এম ইকবাল হোসেন, সিবিইটেকসের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, কেন্দ্রীয় সদস্য মাহবুবুল হুদা জামেদ, সহ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, মাহমুদ হোসেন খান, হলিসিটি পাবলিক স্কুল এন্ড কলেজের পরিচালক শাহ মোঃ লোকমান আলী, আতাউর রহমান, ইমতিয়াজ হোসেন আরাফাত, এম. রফিকুল আলম, সেফুল মিয়া, সাইফুল ইসলাম সাইফ, ময়নুল ইসলাম শায়েখ, এডভোকেট হানিফ উদ্দিন, রোটাঃ আব্দুল মজিদ, স্মৃতি ভূষন দাস সাগর, বাবুল আহমদ, রোটারেক্ট ক্লাব এম সি কলেজের সাবেক সভাপতি সাইদুল করিম রেজা, সুমন পাটোয়ারী, নিসচা এম সি কলেজ শাখার সভাপতি ইয়াকুব আলী, সেক্রেটারী আলী নেওয়াজ খান, আরো উপস্থিত ছিলেন, কানন আহমদ, মোঃ আলী আকবর চৌধুরী, তাহের হোসেন, ফাহমিদা এলাহী বৃষ্টি, সিব্বির আহমদ, গল্পকার রিমা বেগম পপি, চাদনী হাবিব আহমদ, আলমগীর হোসেন, আতিকুর রহমান, শরিফ আহমদ, অনুপম অধিকারী, সাহেদ আহমদ, বুরহান উদ্দিন, আতিকুর রহমান, রোজেল আহমদ, আমিনুর রহমান, রুপা বেগম, আশরাফুল ইসলাম, মারুফ আহমদ, আশরাফ খান ও নিলু চন্দ্র দাস প্রমুখ।

 

আপনার মন্তব্য

আলোচিত