২৩ অক্টোবর, ২০১৫ ০০:১৫
সোবহানীঘাটে ছিনতাইয়ের প্রস্তুতিকালে দুই যুবকে গণধােলাই দিয়েছে জনতা। এসময় তাদের মোটরসাইকেলেও আগুন ধরিয়ে দেয় স্থানীয়। গণধোলাইয়ের পর দুই যুবককে সোবহানীঘাট ফাঁড়ি পুলিশ উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে সোবহানীঘাট পুলিশ ফাঁড়ির সামনে ছিনতাইকারী সন্দেহে দু' যুবককে গণধোলাই দেয় স্থানীয় জনতা। পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এসময় উত্তেজিত জনতা তাদের মোটরসাইকেলেও আগুন ধরিয়ে দেয়।
আপনার মন্তব্য