ডেস্ক রিপোর্ট

২৩ অক্টোবর, ২০১৫ ১২:২৪

সিলেট জেলা তথ্য অফিসের মতবিনিময় সভা আগামীকাল

জেলা তথ্য অফিস সিলেট-এর উদ্যোগে সরকারের সাফল্য, অর্জন ও উন্নয়ন ভাবনা এবং তথ্য অধিকার আইন-২০০৯ ও নৈতিকতা বিষয়ে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা শনিবার।

আগামীকাল (শনিবার) সকাল ১১টায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। 

সিলেটের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য মন্ত্রণালয়ের সচিব মরতুজা আহমদ। 

মতবিনিময় সভায় সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য সিলেট জেলা তথ্য অফিসের উপপরিচালক জুলিয়া যেসমিন মিলি অনুরোধ জানিয়েছেন। 

আপনার মন্তব্য

আলোচিত