ছাতক প্রতিনিধি

০৩ নভেম্বর, ২০২০ ১৮:১৩

ছাতকে জেলহত্যা দিবস পালিত

সুনামগঞ্জের ছাতকে জাতীয় জেলহত্যা দিবস উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন এমপি মুহিবুর রহমান মানিক।

এমপি মুহিবুর রহমান মানিক বলেন, ৩ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি জঘন্যতম কালো অধ্যায়। এ দেশকে নেতৃত্বশূন্য করতেই মোস্তাকের দোসররা জেল হাজতে জাতীয় ৪ নেতাকে নৃশংসভাবে হত্যা করেছে। ৩ নভেম্বর জেল হত্যা ও ১৫ আগস্ট সপরিবারে জাতীর পিতা বঙ্গবন্ধুকে হত্যা ছিল একই সূত্রে গাঁথা। দেশের এ কলঙ্কিত অধ্যায়ের মুল রচনাকারী ছিল মেজর জিয়াউর রহমান। পিতার পথ অনুসরণ করে তারেক রহমান ২১ আগস্ট গ্রেনেড হামলা করে বঙ্গবন্ধুর শেষ রক্তবিন্দু জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিল। জাতি আজ জিয়া ও তার পরিবারকে ঘৃনাভরে প্রত্যাখ্যান করেছে।

উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আফজাল হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান।

আরও বক্তব্য দেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর রশীদ, সাবেক ইউপি চেয়ারম্যান গিয়াস মিয়া, আওয়ামী লীগ নেতা দবিরুল ইসলাম দবির, সাব্বির আহমদ, সিরাজুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান আফজাল আবেদীন আবুল, মাষ্টার নাছির উদ্দিন, নজমুল হোসেন, আব্দুল খালিক, ফারুক আহমদ সরকুম, ইউপি চেয়ারম্যান মুরাদ হোসেন, বিল্লাল আহমদ, স্বেচ্ছাসেবকলীগ নেতা রাসেল আহমদ, উপজেলা ছাত্রলীগের আহবায়ক তাজামুল হক রিপন প্রমুখ।

এসময় ইউপি চেয়ারম্যান আওলাদ হোসেন মাষ্টার, গয়াছ আহমদ, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নূরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নান, আব্দুল আউয়াল, চান মিয়া চৌধুরী, ফয়জুল কবির লাকি, মাফিজ আলী, মুক্তিযোদ্ধা সন্তান সহিদুল ইসলাম, মাহবুব মিয়া, যুবলীগ নেতা ফজুল মিয়া মেম্বার, বিশ্বজিত ঘোষ প্রমুখ উপস্থিত ছিলেন। সভা শেষে দোয়া পরিচালনা করেন উপজেলা মসজিদের ইমাম মাওলানা নূরুল হক।

আপনার মন্তব্য

আলোচিত