০৩ নভেম্বর, ২০২০ ২০:০৬
ছাতক সিমেন্ট ফ্যাক্টরি ৪নং আবাসিক এলাকায় লিমা আক্তার (২০) নামের এক গৃহবধূ গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।
সোমবার (২ নভেম্বর) রাতে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করে সুনামগঞ্জ মর্গে প্রেরণ করেছে পুলিশ। লিমা আক্তার সিমেন্ট ফ্যাক্টরির শ্রমিক শাহ নেওয়াজ শাহীনের স্ত্রী।
মঙ্গলবার (৩ নভেম্বর) গৃহবধূকে আত্মহত্যায় প্ররোচনা দেয়ার অভিযোগে দায়েরি মামলায় স্বামী শাহ নেওয়াজ শাহীনকে আটক করে সুনামগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।
জানা যায়, দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের রাজনগর গ্রামের বাসিন্দা ও ফ্যাক্টরির নিরাপত্তা প্রহরী আক্তার হোসেনের কন্যা লিমা আক্তারের সাথে, একই উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের আলিপুর গ্রামের মৃত রফিকুল ইসলামের পুত্র শাহ নেওয়াজ শাহীনের বিয়ে অনুষ্ঠিত হয় প্রায় দেড় বছর পূর্বে। লিমা আক্তার ছিল শাহীনের দ্বিতীয় স্ত্রী। বিয়ের কিছুদিন পর থেকেই শাহীনের সাথে লিমা আক্তারে পারিবারিক নানা বিষয়ে ঝগড়া-বিবাদ চলে আসছিলো।
লিমার স্বামী জানায়, সোমবার রাত ৮টায় ফ্যাক্টরির কোয়ার্টারে আমার ১ম স্ত্রীর সন্তানের সাথে মোবাইল ফোনে কথা বলা নিয়ে ২য় স্ত্রীর লিমার সাথে তার ঝগড়া হয়। এরপরই লিমা ঘরের বাথরুমে দরজা বন্ধ করে লোহার পাইপের গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।
ছাতক থানার ওসি শেখ নাজিম উদ্দিন বলেন, এ ঘটনায় নিহত লিমার বাবা আক্তার হোসেন বাদী হয়ে মেয়ের স্বামী শাহীনের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার মামলা দায়ের করেছেন।
আপনার মন্তব্য