তাহিরপুর প্রতিনিধি

০৩ নভেম্বর, ২০২০ ২০:৫২

প্রাথমিক শিক্ষা পদক পেয়েছেন সুনামগঞ্জ সদর উপজেলা ইউএনও

সুনামগঞ্জ জেলার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন নাহার রুমা জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০১৯ এ জাতীয়ভাবে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাচিত হয়েছেন।

জানা যায়, প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে সুনামগঞ্জ সদর উপজেলার হাওড়পাড়ের ছিন্নমূল ও দরিদ্র শিশুদের প্রাথমিক শিক্ষায় উদ্বুদ্ধকরণ ও ঝরে পরা থেকে বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে শিক্ষার মান উন্নয়নে অবদানের জন্য জাতীয়ভাবে প্রাথমিক শিক্ষা পদক-২০১৯ এর জন্য শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসাবে মনোনীত হন।

সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন নাহার রুমা জাতীয় প্রাথমিক শ্রেষ্ঠ শিক্ষা পদক-২০১৯ এ ভূষিত হওয়ায় সুনামগঞ্জ জেলা প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে অভিনন্দনবার্তাসহ সামাজিক যোগাযোগ মাধ্যমেও অভিনন্দন জানিয়েছেন।

সুনামগঞ্জ সদর উপজেলা কর্মকর্তা ইয়াসমিন নাহার রুমার এক প্রতিক্রিয়া জানান, আমিও জাতীয়ভাবে প্রাথমিক শিক্ষা পদক-২০১৯ এ শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাচিত হওয়ায় খবর আমিও জানতে পেরেছি। এই পদক আমার কাজের গতি ও দায়বদ্ধতা বাড়িয়ে দিয়েছে। আমি কাজে মধ্য দিয়ে আমার সর্বোচ্চ মেধা লাগানোর চেষ্টা করব।

আপনার মন্তব্য

আলোচিত