০৪ নভেম্বর, ২০২০ ১৮:৪৪
মৌলভীবাজারের কমলগঞ্জে ইয়াবা সেবনের যাবতীয় সরঞ্জাম, চোলাই মদ পাওয়ার অভিযোগে চা বাগানের টিলাবাবুসহ ৪ জনকে আটক করে ৫ দিনের জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ৯টায়গোপন সংবাদের ভিত্তিতে কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের দেওড়াছড়া চা বাগানের টিলাবাবু রনজিত সিংহের বাসায় অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত।
মৌলভীবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমীন, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর হোসেনের নেতৃত্বে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় অভিযান পরিচালিত হয়।
এ সময় টিলাবাবু রঞ্জিত সিংহ, কালেঙ্গা গ্রামের আহাদ মিয়া, রুমেল মিয়া, রাসেল আহমদকে আটক করা হয়। তাদের কাছ থেকে ইয়াবা সেবনের যাবতীয় সরঞ্জামাদি ও চোলাই মদ উদ্ধার করা হয়। এ সময় ভ্রাম্যমান আদালত আটক ৪ জনকে ৫ দিনের জেল প্রদান করলে আটককৃতদের মৌলভীবাজার জেলহাজতে প্রেরণ করা হয়।
মৌলভীবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমীন ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৪ জনকে ৫ দিনের জেল প্রদানের সত্যতা নিশ্চিত করেন।
আপনার মন্তব্য