কমলগঞ্জ প্রতিনিধি

০৫ নভেম্বর, ২০২০ ১৫:৫৪

রাজনৈতিক দলে ৩৩ শতাংশ নারীর অংশগ্রহণ নিশ্চিতের দাবি

কমলগঞ্জে নারী উন্নয়ন ফোরামের মানববন্ধন

গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী রাজনৈতিক দলের সকল পর্যায়ের কমিটিতে ৩৩% নারীর অংশগ্রহণ নিশ্চিত করার দাবিতে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা পরিষদের সামনে বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন শেষে প্রধানমন্ত্রী বরাবরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

উপজেলা নারী উন্নয়ন ফোরামের আয়োজনে ও নারী রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্প অপরাজিতার সহযোগিতায় মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান বিলকিস বেগম, মহিলা পৌর কাউন্সিলর মুসলিমা বেগম, মহিলা ইউপি সদস্য নমিতা সিনহা, গৌরী রানী কৈরী, নারী নেত্রী পারুল কুরাইয়া, কৃষ্ণা কায়স্ত, নির্জনা আক্তার, রওশন আরা রেফা প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, বাস্তবতায় দেশের কয়েকটি সংগঠন মাত্র একজন নারীকে রাজনৈতিক দলের কমিটিতে রাখছে। বাংলাদেশের ৫১% ভোটারই নারী। আমাদের দাবি রাজনৈতিক দলগুলো যেন ৩৩% নারীর অংশগ্রহণ নিশ্চিত করে। বাংলাদেশের সরকার প্রধান নারী, সংসদের স্পিকারও নারী। তাই দেশের বড় বড় রাজনৈতিক দলগুলো যেন দ্রুত এই দাবিটি পূরণ করে।

আপনার মন্তব্য

আলোচিত