চুনারুঘাট প্রতিনিধি

০৬ নভেম্বর, ২০২০ ২৩:২৭

চুনারুঘাটে দুর্বৃত্তের হামলায় কৃষক আহত

হবিগঞ্জের চুনারুঘাটে দুর্বৃত্তের হামলায় অমৃত মিয়া (৪৫) নামের এক কৃষক আহত হওয়ার খবর পাওয়া গেছে।

গত বুধবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ৯ নম্বর রানীগাঁও ইউনিয়নের চাটপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত কৃষক চাটপড়া গ্রামের মৃত হাজী মকবুল আলীর ছেলে।

আহত অমৃত মিয়ার পরিবার সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় রানীগাঁওয়ের আহাদ মিয়া, হারুন মিয়ার নিকট হইতে জায়গা বিক্রির টাকা নিয়ে বাড়িতে যাওয়ার পথে চাটপড়া এলাকার একটি নির্জন স্থানে আগে থেকে ওত পেতে থাকা তিন-চারজন দুর্বৃত্ত অমৃত মিয়ার ওপর হামলা করে। এসময় দুর্বৃত্তরা তাকে পিটিয়ে আহত করে তার কাছে থাকা জমি বিক্রির ১ লাখ ৭৫ হাজার টাকা ছিনিয়ে নেয় বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে।

খবর পেয়ে চুনারুঘাট থানার উপ পরিদর্শক (এসআই) মোছলেম ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ ব্যাপারে অমৃত মিয়ার ছেলে মিজান মিয়া মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত